প্রিন্ট এর তারিখঃ May 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 28, 2026 ইং
ঈদ উদযাপনে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসনের আহ্বান

ফারিদ খান ইফতি
মহানগর প্রতিনিধি : নারায়ণগঞ্জ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে জেলা প্রশাসন। একইসঙ্গে সবাইকে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানানো হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ঈদের আনন্দের পাশাপাশি পরিবেশের ভারসাম্য ও জনস্বাস্থ্য সুরক্ষার বিষয়েও নাগরিকদের সচেতন থাকতে হবে। কোরবানির পশুর বর্জ্য নির্ধারিত স্থানে ফেলা এবং পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণের জন্য সবার প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে। সরকারি নির্দেশনা মেনে চললে জেলার পরিচ্ছন্নতা বজায় রাখা আরও সহজ হবে বলে আশা প্রকাশ করা হয়।
এছাড়া জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের বিভিন্ন সংস্থা সার্বক্ষণিক কাজ করছে বলেও জানানো হয়েছে। ফলে নাগরিকরা যেন নির্বিঘ্নে পরিবার, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
যেকোনো জরুরি পরিস্থিতিতে জেলা প্রশাসন জনগণের পাশে থাকবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪